স্পোর্টস ডেস্ক।
বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টের প্রাথমিক কাঠামো সাজানো হয়েছে।গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’।
অন্যদিকে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’।
অর্থাৎ ২০২৭ বিশ্বকাপের গ্রুপপর্বেই বাংলাদেশকে মোকাবিলা করতে হবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে। গ্রুপের আরও একটি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।
amardesh24.com








