নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দুঃস্বপ্নের মতোই কাটলো, প্রথম দুই ম্যাচে ৪ গোল হজম করেছিল বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক।

দুঃস্বপ্নের মতোই কাটলো, প্রথম দুই ম্যাচে ৪ গোল হজম করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচের ব্যবধানটা আগের দুই ম্যাচের চেয়ে বড়। এবার স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হারল থমাস ডুলির শিষ্যরা। আর টানা তৃতীয় ম্যাচে হারের মাধ্যমে আসিয়ান কাপের মিশন শেষ হলো জামাল-হামজাদের।

টুর্নামেন্টের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ফুটবল দল। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছে তারা। দ্বিতীয় ম্যাচে তুলনামূলক ভালো খেলেছেন জামাল ভূঁইয়ারা। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ব্যবধানটা কম হলেও হেরেছে সে ম্যাচেও। সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

শেষ ম্যাচের জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামে বাংলাদেশ। বরাবরেই মতোই শুরুটা ছিল গোছানো। কিন্তু কয়েক মিনিট পরেই যেন ছন্দ হারিয়ে ফেলেন হামজারা। ম্যাচের ১১তম মিনিটেই বাংলাদেশের জালে প্রথমবার বল পাঠিয়ে দেয় স্বাগতিকরা। ওলে রোমেনির দেওয়া পাসে প্রথম গোলটি করেন লে বেকার। আর ম্যাচের ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি ব্যবধান দ্বিগুণ তিনি।

১২ মিনিট পর রিজকি রিদোর দেওয়া পাসে ব্যবধানে তিনগুণ হয় ইন্দোনেশিয়ার। অবশ্য ম্যাচের ৩৬তম মিনিটে এক গোল করতে পেরেছে বাংলাদেশও। সুকির ক্রস থেকে আসা বল হেড করে গোল করেন শাহরিয়ার ইমন। পরের মিনিটে বাংলাদেশের জালে নিজের তৃতীয় গোলটি করেন হ্যাটট্রিক পূর্ণ করেন লে বেকার। ফলে ব্যবধান দাঁড়ায় ৪-১ তে।

এরপর আরও দুটি গোল হজম করে থমাস ডুলির শিষ্যরা। ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন লি বেকার। আর যোগ করা সময়ে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন হাবনার। প্রথমার্ধ শেষ হয় ৬-১ গোল ব্যবধানে।

amardesh24.com

 

আরও পড়ুন