নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

প্রায় ১৭ বছর পর আবারও এক হতে যাচ্ছেন তারা।

অভিনেত্রী বিদ্যা বালন এবং খ্যাতনামা দক্ষিণ ভারতীয় পরিচালক আর বাল্কি। আইকনিক চলচ্চিত্র ‘পা’ মুক্তির প্রায় ১৭ বছর পর আবারও এক হতে যাচ্ছেন তারা।২০০৯ সালে নির্মিত সাড়াজাগানো ওই ছবির পর এবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি তামিল প্রজেক্টের মাধ্যমে পর্দায় ফিরছেন ।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্ক্রিপ্ট হাতে শুটিং পেছনের দৃশ্য শেয়ার করে আনুষ্ঠানিকভাবে এই নতুন যাত্রার ঘোষণা দেন বিদ্যা নিজেই।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে ৪৭ বছর বয়সি এই অভিনেত্রীকে চশমা পরা ও পরিপাটি বেণী বাঁধা লুকে মনোযোগ দিয়ে চিত্রনাট্য পড়তে দেখা গেছে। ছবির ক্যাপশনে বিদ্যা লেখেন, ‘নতুন সূচনা, আর বাল্কির সঙ্গে নতুন তামিল ছবি।

amardesh24.com

 

আরও পড়ুন