নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বন্দরে এনসিটি চালাবে বিদেশি অপারেটর, চুক্তির মেয়াদ ১৫ বছর। মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। চট্রগ্রামে চলন্ত ট্রেনে উঠার সময় কাটা পড়ে সাবেক ছাএলীগ নেতার মৃত্যু। রেলওয়ের পরিত্যক্ত বগিতে আগুন। শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। ইসলামি মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারবেন না: রাশেদ খাঁন। মেজর আক্তারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবী চান জামায়াত আমির। ১০ কোটি ব্যারেল পর্যন্ত ডিজেল ও অপরিশোধিত তেল ছাড়ার উদ্যোগ। ভারতে ভোটারের নাম বাদ দেওয়াতে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি। পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন ও বগির সংযোগকারী হুক ছিঁড়ে গেছে।

শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ।

বিনোদন ডেস্ক।

জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত এই নির্মাতার নতুন সিনেমার নাম ‘মহব্বত’।এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির নাম ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয়েছে প্রথম পোস্টার। পোস্টারে প্রেমের আবহের সঙ্গে উঠে এসেছে অ্যাকশন ও রহস্যের ইঙ্গিত।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, কালো পোশাকে দাঁড়িয়ে আছেন এক পুরুষ এবং তাঁর পাশে সাদা পোশাকে এক নারী। পুরুষটির হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র এবং পরনে কালো লম্বা কোট। অন্যদিকে, নারীর সঙ্গে উড়ছে লাল ওড়না।

পোস্টারের চারপাশে ছড়িয়ে রয়েছে গুলির খোসা ও রক্তের ছাপ। এক পাশে দেখা গেছে রক্তমাখা একটি গাড়ির অংশও। সব মিলিয়ে পোস্টারেই ‘মহব্বত’-এর গল্পে ভালোবাসার পাশাপাশি সংঘাত ও রহস্যের উপস্থিতির আভাস মিলেছে।

তবে পোস্টারে থাকা নারী চরিত্রের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সিনেমায় শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, সেটিও জানানো হয়নি। ফলে ‘মহব্বত’-এর নায়িকা কে, তা নিয়ে রহস্য আপাতত থাকছে।

সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় গায়কের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। নতুন সিনেমা ‘মহব্বত’-এ তাঁকে প্রেম ও অ্যাকশনের সমন্বয়ে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। দুই বছরেরও বেশি সময় পর হিমেল আশরাফ ও আরশাদ আদনানের সঙ্গে নতুন সিনেমায় ফিরছেন শাকিব খান।

এর আগে এই নির্মাতা-প্রযোজক জুটির সঙ্গে শাকিব খানের ‘প্রিয়তমা’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। নতুন সিনেমার ঘোষণা ও পোস্টার প্রকাশের পর ‘মহব্বত’ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

নাম ও পোস্টার প্রকাশ করে নির্মাতা হিমেল আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কখনও কখনও ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনও এটি প্রতিজ্ঞা আর কখনও এক লড়াই। “মহব্বত”—এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।’

সিনেমাটির মুক্তির সময়ও পোস্টার প্রকাশের সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী বছর ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খান অভিনীত ‘মহব্বত’।

amardesh24.com

 

আরও পড়ুন