নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান। জামায়াত নেতা আক্তারুজ্জামানের একদিনের রিমান্ড। ব্যাংককের পানি নিষ্কাশনব্যবস্থা সাধারণত ঘণ্টায় প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টি সামলাতে পারে। বাংলাদেশ ক্রিকেট দলকে, শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে সেমিফাইনাল। দেশের দলের ক্ষতি করছেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত তাদের জন্য বড় সতর্কবার্তা। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের কাছে কোনো বিকল্প ছিল না। রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের নতুন চালান। ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান। ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’সহ রাজধানীর ৪টি নামি বারে বিশেষ অভিযান।

ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর।

মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি বিআরটিএ’র জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো অতিরিক্ত জরিমানা বা সারচার্জ দেওয়া ছাড়া কেবল মূল কর ও ফি পরিশোধ করে সব ধরনের যানবাহনের কাগজপত্র হালনাগাদ করা যাবে। এই সুবিধার আওতায় যানবাহনের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করার সুযোগ পাবেন চালক ও মালিকরা। বিআরটিএ স্পষ্ট করেছে, গ্রাহকদের সুবিধার্থে এটিই শেষ সুযোগ এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই সব প্রক্রিয়া শেষ করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, মোটরযান বিক্রির পর অবিলম্বে মালিকানা পরিবর্তন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক হলেও তা না করার ফলে পুরোনো মালিকদের অগ্রিম আয়কর ও পরিবেশ সারচার্জ পরিশোধের মতো আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

বিআরটিএ আরও জানায়, বর্তমানে মালিকানা হস্তান্তর প্রক্রিয়া অত্যন্ত সহজ ও দ্রুত করা হয়েছে। গ্রাহকরা অনলাইন পোর্টালের (bsp.brta.gov.bd) মাধ্যমে আবেদন করে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) যাচাইয়ের মাধ্যমে একই দিনে দ্রুত মালিকানা পরিবর্তন সম্পন্ন করতে পারবেন।

পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮ কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে চালকদের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটার প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের অনুকূলে থাকা ১২ পয়েন্ট থেকে বিভিন্ন আইন লঙ্ঘনের অপরাধে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত হিসেবে নির্দিষ্ট পয়েন্ট কর্তন করা হচ্ছে বলে জানায় সংস্থাটি।

amardesh24.com

 

আরও পড়ুন