নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান। জামায়াত নেতা আক্তারুজ্জামানের একদিনের রিমান্ড। ব্যাংককের পানি নিষ্কাশনব্যবস্থা সাধারণত ঘণ্টায় প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টি সামলাতে পারে। বাংলাদেশ ক্রিকেট দলকে, শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে সেমিফাইনাল। দেশের দলের ক্ষতি করছেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত তাদের জন্য বড় সতর্কবার্তা। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের কাছে কোনো বিকল্প ছিল না। রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের নতুন চালান। ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান। ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’সহ রাজধানীর ৪টি নামি বারে বিশেষ অভিযান।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের কাছে কোনো বিকল্প ছিল না।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের কাছে কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। সে সময় শেখ হাসিনা তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

আজ শনিবার রাজধানীতে আয়োজিত পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর এক সেশনে ভারতীয় হাইকমিশনার এ কথা বলেন।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর (প্রত্যার্পণ) সম্ভাবনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাইকমিশনার জানান, পুরো বিষয়টি একটি সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে তিনি বলেন, বিষয়টি এখন আদালতের বিচারাধীন ও প্রক্রিয়াধীন, তাই এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়।

তিনি আরও স্পষ্ট করেন, তৎকালীন প্রেক্ষাপটে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কারণে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমানটি ভারতে অবতরণ করে, যার জন্য ভারত আগে থেকে প্রস্তুত ছিল না। মানবিক ও প্রতিবেশী রাষ্ট্রের বাস্তবতার নিরিখে ল্যান্ডিংয়ের অনুমতি দেওয়া এবং তাঁকে আশ্রয় দেওয়া ছাড়া সেই মুহূর্তে কোনো পথ ছিল না।

বাংলাদেশ ও ভারত উভয় দেশই প্রাণবন্ত গণতান্ত্রিক রাষ্ট্র এবং আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে তিনি জানান, বিদ্যমান আইনি প্রক্রিয়া তার নিজস্ব গতিতেই পরিচালিত হচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন