নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ক্রোয়েশিয়ার বিপক্ষে এক গোল উৎসব করেছে ইংল্যান্ড। ব্রাজিল ফিফা র‌্যাংকিংয়ে ছয় নম্বরে, ভারতের র‌্যাংকিং,। ঢাকা বিমান বন্দরে এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার। চার বছর বয়সী এক শিশুকে বাথরুমে নিয়ে অচেতন করার চেষ্টা। মদের বারের ওজনে সালমান মুক্তাদিররে কথা টোন ভাল ছিল। মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পরিবহন তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত। তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দীর্ঘ ২৩ বছর কেটে গেলেও বন্দর থেকে খালাস করা হয়নি থিনার কন্টেইনার। লিওনেল মেসি শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি পরবেন।

বাংলাদেশ ক্রিকেট দলকে, শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে সেমিফাইনাল।

স্পোর্টস ডেস্ক।

বাংলাদেশ ক্রিকেট দলকে, শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে লিটন দাসের দল। হ্যাংঝু এশিয়ান গেমসে দুটি ব্রোঞ্জ জিতলেও এবার শূন্য হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশের পাশাপাশি এশিয়ান গেমসে অনুশীলনের সুযোগ-সুবিধার ঘাটতির কথা জানিয়েছেন অধিনায়ক লিটন দাস।

শ্রীলঙ্কার বিপক্ষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অবশ্য কোনো অজুহাত দিতে চাননি লিটন। তার সরল স্বীকারোক্তি, ‘আমরা বাজে ক্রিকেট খেলেছি।’

লিটন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে প্রথম আট ওভার পর্যন্ত আমরা ভালো বোলিং করেছি। এরপর আপনারা দেখেছেন, একটা ব্যাটসম্যান এসে যেরকম শট খেলেছেন কঠিন উইকেটে। সে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। আর বোলাররা কোনো ক্লু খুঁজে পায়নি এখান থেকে কীভাবে কামব্যাক করবে। অসাধারণ ইনিংস খেলার জন্য তাকে কৃতিত্ব দিতেই হয়।’

শ্রীলঙ্কার বড় সংগ্রহের জবাবে বাংলাদেশের ব্যাটিংও প্রত্যাশা পূরণ করতে পারেনি। রান তাড়ায় শুরু থেকেই দল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বলে মনে করেন লিটন।

তিনি বলেন, ‘আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি, কোনোভাবেই তাদের ছুড়ে দেওয়া রান কাভার আপ করতে পারিনি। ব্যাটিং ওয়াইজ আমরা আজকে আপ টু দ্য মার্ক ছিলাম না।’

এশিয়ান গেমসে ব্রোঞ্জও না পাওয়ার হতাশা লুকাননি অধিনায়ক। লিটন জানান, দল এবার ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই জাপানে গিয়েছিল।

‘ব্রোঞ্জ জিততে না পারায় খারাপ লাগছে। এখানে ফাইনালের টার্গেট নিয়ে এসেছিলাম। সেটা যখন হয়নি, তারপর আরেকটা অপশন ছিল। সুযোগটা আমরা মিস করেছি,’ বলেন তিনি।

এদিকে এশিয়ান গেমসে ক্রিকেটারদের ঘোরাঘুরি ও শপিং নিয়ে ওঠা প্রশ্নেরও জবাব দিয়েছেন লিটন। সতীর্থদের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, ‘একটা প্লেয়ার কি সারাদিন রুমের ভেতর বন্দি হয়ে বসে থাকবে? এখানে খাবার-দাবার যখন একটা প্লেয়ারের কাভার হচ্ছে না, তখন তাকে তো রুম থেকে বের হতেই হবে। কারণ খেতে গেলে বাইরে যেতে হবে। আমাদের কাছে যদি অনুশীলন করার জন্য অপশন থাকত, তাহলে তো বাইরে যেতে হতো না।’

তবে অনুশীলনের সুযোগ-সুবিধার ঘাটতি শুধু বাংলাদেশের জন্য ছিল না, সেটিও স্বীকার করেছেন লিটন। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারের পর এই বিষয়টিকে দলের ব্যর্থতার একমাত্র কারণ হিসেবে দেখাতে চাননি তিনি। তার শেষ কথাটিও ছিল স্পষ্ট, ‘বাজে ক্রিকেট খেলেছি আমরা।’

অন্যদিকে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন লিটন। এশিয়ান গেমসে নিজের পারফরম্যান্স প্রত্যাশামতো হয়নি স্বীকার করে তিনি বলেন, ক্রিকেটে উত্থান-পতন থাকেই।

‘আমার পারফরম্যান্স আপ টু দ্য মার্ক ছিল না। আমি দুটো ম্যাচে খারাপ খেলেছি। ক্রিকেটে আপস অ্যান্ড ডাউন থাকেই। একদিন ভালো হবে আর একদিন খারাপ হবে। এই জন্য অধিনায়ক থেকে পদত্যাগ করার মতো এমন কী আছে। আমি পদত্যাগ করছি না,’ বলেন তিনি।

amardesh24.com

আরও পড়ুন