নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ক্রোয়েশিয়ার বিপক্ষে এক গোল উৎসব করেছে ইংল্যান্ড। ব্রাজিল ফিফা র‌্যাংকিংয়ে ছয় নম্বরে, ভারতের র‌্যাংকিং,। ঢাকা বিমান বন্দরে এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার। চার বছর বয়সী এক শিশুকে বাথরুমে নিয়ে অচেতন করার চেষ্টা। মদের বারের ওজনে সালমান মুক্তাদিররে কথা টোন ভাল ছিল। মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পরিবহন তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত। তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দীর্ঘ ২৩ বছর কেটে গেলেও বন্দর থেকে খালাস করা হয়নি থিনার কন্টেইনার। লিওনেল মেসি শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি পরবেন।

তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কেন্দ্রটির দুটি ইউনিট থেকে প্রথমবারের মতো একসঙ্গে সর্বোচ্চ ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা চাহিদা অনুযায়ী সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। যৌথভাবে দুই ইউনিট মিলিয়ে এটিই এখন পর্যন্ত কেন্দ্রটির সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন সাময়িক ব্যাহত হলেও বর্তমানে দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে এবং উৎপাদিত পুরো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তীতে ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে যৌথ মালিকানাধীন ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড’ (বিআইএফপিসিএল) গঠিত হয়।

কেন্দ্রটির দুটি ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় একসঙ্গে ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকে দেশের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

amardesh24.com

 

আরও পড়ুন