নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ক্রোয়েশিয়ার বিপক্ষে এক গোল উৎসব করেছে ইংল্যান্ড। ব্রাজিল ফিফা র‌্যাংকিংয়ে ছয় নম্বরে, ভারতের র‌্যাংকিং,। ঢাকা বিমান বন্দরে এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার। চার বছর বয়সী এক শিশুকে বাথরুমে নিয়ে অচেতন করার চেষ্টা। মদের বারের ওজনে সালমান মুক্তাদিররে কথা টোন ভাল ছিল। মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পরিবহন তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত। তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দীর্ঘ ২৩ বছর কেটে গেলেও বন্দর থেকে খালাস করা হয়নি থিনার কন্টেইনার। লিওনেল মেসি শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি পরবেন।

মদের বারের ওজনে সালমান মুক্তাদিররে কথা টোন ভাল ছিল।

কনটেন্ট ক্রিয়েটর মুক্তাদিরের শ্বশুর নূর ইসলামের মালিকানাধীন ফুয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডসহ ৪টি বারে অভিযান চালিয়ে ৮৬৮ লিটার মদ জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তারা।

গত সপ্তাহে রাতে রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় সরকারদলীয় লোকজন জড়িত বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির।

এরপর তার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া শুক্রবার সালমান মুক্তাদিরের শ্বশুর নূর ইসলামের চারটি মদের গুদাম সিলগালা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এরই ধারাবাহিকতায় শনিবার নূর ইসলামের মালিকানাধীন ফুয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেসসহ চারটি বারে অভিযান চালায় এনবিআরসহ কয়েকটি গোয়েন্দা সংস্থা। এ সময় ৮৬৮ লিটার মদ জব্দ করা হয়।

পরে এনবিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তারা জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা অভিযান পরিচালনা করেছেন। কোনো ব্যক্তিকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়নি।তবে অভিযানে কাউকে আটক করা হয়নি। এনবিআরের কর্মকর্তারা জানান, আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

amardesh24.com

 

আরও পড়ুন