নিজস্ব প্রতিবেদক।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন। এনবিআর জানায়, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউকে (৪৩) নজরদারিতে রাখা হয়। পরে বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়। তল্লাশির সময় ওই যাত্রীর শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা সোনার অস্তিত্ব পাওয়া যায়। পরে তার শরীর থেকে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের ৫টি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলো ২৪ ক্যারেট বিশুদ্ধতার। এগুলো অভিনব কায়দায় একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় যাত্রীর শার্টের নিচে লুকানো ছিল। উদ্ধার করা সোনার মোট ওজন সাড়ে কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।
amardesh24.com









