ক্রোয়েশিয়ার বিপক্ষে এক গোল উৎসব করেছে ইংল্যান্ড। টমাস টুখেলের দল ক্রোয়েশিয়ার জালে গোল দিয়েছে ৭টি, বিপরীতে কোনো গোলই করতে পারেনি স্বাগতিকরা।৭-০ গোলের এই বিশাল জয় ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসে তাদের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড।ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে ইংলিশরা।
ম্যাচের অষ্টম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক হ্যারি কেইন। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহাম। এরপর ৩৯ মিনিটে অ্যান্থনি গর্ডন এবং প্রথমার্ধের শেষ মুহূর্তে, অর্থাৎ ৪৫ মিনিটে গোল করেন বুকায়ো সাকা। ফলে প্রথমার্ধেই চার-শূন্য ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় ইংল্যান্ড।
amardesh24.com








