দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।
গতকাল মবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এ-সংক্রান্ত একটি চিঠি জারি করেছে। চিঠিটি দেশের সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু রাখার নিয়ম ছিল। দুর্গাপূজাকে সামনে রেখে এবার সেই সময়সীমা দুই ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করা হলো।
বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনায় বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
তবে ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ ওই দিন থেকে শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এদিকে এবারের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে। ২১ অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।
amardesh24.com









