নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

লাইসেন্স বিহীন অবৈধ ভাবে বিপুল পরিমান সার মজুদ লাখ টাকা জরিমানা।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

নগরীর চাক্তাইয়ে লাইসেন্স বিহীন অবৈধ ভাবে বিপুল পরিমান সার মজুদ ও বিপণনের দায়ে ২ ব্যবসীয়কে ৬ লাখ টাকা জরিমানা এবং এক ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। অভিযানে ৮টি গোডাউন থেকে ১৯০০ বস্তা টিএসপি, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়।

গতকাল সোমবার বিকেল পৌনে ৪টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে চাক্তাইয়ে এ অভিযান পরিচালনা করা হয়।সার গুলো অধিক দামে সমুদ্র পথে মিয়ানমারসহ বিভিন্ন স্থানে পাচার করার জন্য মজুদ করা হয়েছে বলে জানা গেছে।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম।

অভিযানে লাইসেন্স বিহীন সার সংরক্ষণ ও বিপণনের অপরাধে ফারাহ এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুখকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির ছয়টি গোডাউন থেকে ১ হাজার বস্তা টিএসপি সার ও ৫০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

একই অভিযানে লাইসেন্স বিহীন সার সংরক্ষণ ও বিপণনের অপরাধে শাহ আলম সওদাগর এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির দুটি গোডাউন থেকে ১০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

এই ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম জানান, চাক্তাইয়ের অভিযানে লাইসেন্স বিহীন দুটি প্রতিষ্ঠানের গুদামে অবৈধ ভাবে মজুতকৃত বিপুল পরিমান সার জব্দ করা হয়েছে। অভিযানে দুই প্রতিষ্ঠানের ২ জন আসামীর মধ্যে একজনকে ৬ মাসের কারাদন্ড এবং ৩ লাখ টাকা জারিমানা করা হয়েছে। আর একজনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সার গুলো লাইসেন্স বিহীন অবৈধ ভাবে মজুদকরা হয়েছে।

অভিযানে জব্দ করা সার ও অন্যান্য মালামাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার এবং বাকলিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

amardesh24.com

 

আরও পড়ুন