কালিহাতীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরকিলকাপুর গ্রামের মৃত মফিজুল হকের ছেলে।
আজ মঙ্গলবার ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা ও টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে কালিহাতী উপজেলার পাথালকান্দি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে ফরজ আলীর ফার্নিচারের দোকানের কাছে আল আমিন মিয়ার দেহ তল্লাশি করা হয়।
তল্লাশির সময় তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।এ ঘটনায় কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
amardesh24.com









