নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গোবিন্দের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলেছিলেন সুনীতা। আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ১৫টি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম চুরি। চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ইদ্রিস মিয়া। কালিহাতীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার। ব্যাংক কলোনীতে বাসায় ডেকে জিম্মি করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি গ্রেপ্তার ২। জাল ভিসার মাধ্যমে মালয়েশিয়ায় পাচার ২১ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ। সালাউদ্দিন টুকুর ব্যক্তিগত কর্মকর্তা মোকলেস মিয়া জামিনে মুক্তি। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও। বাধ্য হয়েই সরকারকে এলপিজি গ্যাসের মূল্য সমন্বয় করতে হয়েছে । রিকশা চালক হত্যা মামলায় নাঈমুজামান গ্রেপ্তার।

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ইদ্রিস মিয়া।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, এ সময় ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রেজাউল করিম নেছার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর ইদ্রিস মিয়া বলেন, চট্টগ্রাম ওয়াসার সেবার মান উন্নয়ন এবং নগরবাসীর দুর্ভোগ কমাতে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। ওয়াসার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, নগরবাসীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, চলমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান এবং ওয়াসার সেবাকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হবে।নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে ওয়াসা কার্যালয়ে কর্মকর্তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

amardesh24.com

 

আরও পড়ুন