নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি।

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।আজ বুধবার বিকেলে সংস্থাটির পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্নির্ধারিত এই দাম আজ রাত ১২টা থেকেই কার্যকর হবে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। অন্যদিকে, আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম ধরা হয়েছে ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার।

amardesh24.com

 

আরও পড়ুন