নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন।

নতুন সুখবর দিয়েছে সৌদি আরব। এখন থেকে উচ্চদক্ষ বিদেশি কর্মীরা নিজেদের কাজের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন।

গতকাল মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এ উদ্যোগের কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থার আওতায় যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে আনতে পারবেন।

এ ক্ষেত্রে কর্মীর চাকরির ভিসা প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসার আবেদনও করা যাবে। তবে সংশ্লিষ্ট সব শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করতে হবে।

নতুন ব্যবস্থার ফলে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের নিজেদের কর্মসংস্থান ভিসা সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করে এরপর পরিবারের সদস্যদের ভিসা প্রক্রিয়া শুরু করতে হবে না। অর্থাৎ, কর্মীর ভিসা প্রক্রিয়ার সঙ্গে একই সময় পরিবারের সদস্যদের সৌদি আরবে প্রবেশের প্রক্রিয়াও শুরু করা যাবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা দেশটিতে প্রবেশের পর প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট বা ইকামা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

কর্তৃপক্ষের মতে, নতুন এ উদ্যোগের মাধ্যমে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা এবং পরিবার নিয়ে সৌদিতে বসবাসের প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নেও এটি ভূমিকা রাখc

amardesh24.com

 

 

আরও পড়ুন