নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারামারি ও ধস্তাধস্তির ঘটনায় ২ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা। পাকিস্তানের ১টি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও ১ নারী শিক্ষকের মৃত্যু। সৌদিতে ২ বাংলাদেশি নাগরিকের মৃত্যুদন্ড। রাজধানীর উত্তরা এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে পালানোর সময় ১১ তলা থেকে পড়ে ১জনের মৃত্যু। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ২ লাখ পুলিশ মোতায়েন। ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে বলিউড অভিনেতা ইমরানকে। বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। মালেশিয়া চিকিৎসা শেষে দেশে ফিরেছেন: মির্জা আব্বাস। যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক ১।

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ২ লাখ পুলিশ মোতায়েন।

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ২ লাখ ১২ হাজার ১১৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৬ হাজার ৯১৪টি পূজামণ্ডপে ৮ জন করে এবং সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় থাকবে স্ট্রাইকিং পেট্রোল।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মহাপরিচালক বলেন, এবার সারা দেশে ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপের তথ্য নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯১৪টি পূজামণ্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, পূজামণ্ডপে মোতায়েন সদস্যদের পাশাপাশি ১০৪টি স্ট্রাইকিং পেট্রোল দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপগুলোর মধ্যে সমন্বয় এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত সাড়া দেওয়ার কাজে তারা ভূমিকা রাখবে। সুযোগসন্ধানীরা যাতে ছোট কোনো ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করতে না পারে, সে জন্য দ্রুত পদক্ষেপ নিতে স্ট্রাইকিং পেট্রোল প্রস্তুত থাকবে।

দুর্গাপূজার নিরাপত্তায় গত বছরের মতো এবারও ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে বলে জানান আনসার মহাপরিচালক। তিনি বলেন, অ্যাপটিতে ৬৬ হাজার সদস্য নিবন্ধিত থাকবেন। কোনো ঘটনা ঘটলে এর মাধ্যমে দ্রুত তথ্য পাওয়া যাবে এবং পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করা সম্ভব হবে।

মহাপরিচালক বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনেও এ ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সফল ব্যবহার করা হয়েছে। এবারও অ্যাপটিকে সমন্বয়ের অন্যতম মাধ্যম হিসেবে কাজে লাগানো হবে।

তিনি আরও বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের কার্যক্রম তদারকির জন্য বাহিনীর নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে। কোথাও কোনো অনিয়ম বা ঘটনার তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোনো সদস্য পক্ষপাতমূলক আচরণ করছেন বলে জানা গেলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপূজায় দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের ভাতা কম বলে উল্লেখ করেন মহাপরিচালক। তিনি বলেন, দায়িত্ব পালনের জন্য একজন সদস্য দৈনিক প্রায় ৪৫০ থেকে ৫০০ টাকা ভাতা পান। তবে সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন