নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারামারি ও ধস্তাধস্তির ঘটনায় ২ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা। পাকিস্তানের ১টি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও ১ নারী শিক্ষকের মৃত্যু। সৌদিতে ২ বাংলাদেশি নাগরিকের মৃত্যুদন্ড। রাজধানীর উত্তরা এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে পালানোর সময় ১১ তলা থেকে পড়ে ১জনের মৃত্যু। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ২ লাখ পুলিশ মোতায়েন। ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে বলিউড অভিনেতা ইমরানকে। বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। মালেশিয়া চিকিৎসা শেষে দেশে ফিরেছেন: মির্জা আব্বাস। যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক ১।

পাকিস্তানের ১টি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও ১ নারী শিক্ষকের মৃত্যু।

আন্তর্জাতিক ডেস্ক।

পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের দির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ২৮ শিশুর মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।

দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শিশু আটকা পড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। তাদের উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় স্কুলের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি দ্রুত উদ্ধার অভিযান শেষ করা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও শোক প্রকাশ করেছেন। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।

amardesh24.com

 

আরও পড়ুন