নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারামারি ও ধস্তাধস্তির ঘটনায় ২ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা। পাকিস্তানের ১টি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও ১ নারী শিক্ষকের মৃত্যু। সৌদিতে ২ বাংলাদেশি নাগরিকের মৃত্যুদন্ড। রাজধানীর উত্তরা এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে পালানোর সময় ১১ তলা থেকে পড়ে ১জনের মৃত্যু। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ২ লাখ পুলিশ মোতায়েন। ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে বলিউড অভিনেতা ইমরানকে। বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। মালেশিয়া চিকিৎসা শেষে দেশে ফিরেছেন: মির্জা আব্বাস। যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক ১।

সৌদিতে ২ বাংলাদেশি নাগরিকের মৃত্যুদন্ড।

আন্তর্জাতিক ডেস্ক।

মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত ২ বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে,গতকাল বুধবার এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বসির ও সিথি আক্তার। নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তারের পর তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। পরে মামলাটি আদালতে পাঠানো হলে বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন।

অপরাধের গুরুতর প্রকৃতি এবং স্থান ও কালের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত ‘বিবেচনামূলক শাস্তি’র আওতায় তাদের মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে আপিলেও এ রায় বহাল থাকে। সাজা কার্যকরের জন্য জারি করা হয় রাজকীয় আদেশ।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন বা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং ইসলামি আইন কঠোরভাবে প্রয়োগে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে কেউ এ ধরনের গুরুতর অপরাধের চেষ্টা করলে তাকে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।

amardesh24.com

 

আরও পড়ুন