নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারামারি ও ধস্তাধস্তির ঘটনায় ২ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা। পাকিস্তানের ১টি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও ১ নারী শিক্ষকের মৃত্যু। সৌদিতে ২ বাংলাদেশি নাগরিকের মৃত্যুদন্ড। রাজধানীর উত্তরা এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে পালানোর সময় ১১ তলা থেকে পড়ে ১জনের মৃত্যু। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ২ লাখ পুলিশ মোতায়েন। ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে বলিউড অভিনেতা ইমরানকে। বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। মালেশিয়া চিকিৎসা শেষে দেশে ফিরেছেন: মির্জা আব্বাস। যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক ১।

ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে পালানোর সময় ১১ তলা থেকে পড়ে ১জনের মৃত্যু।

উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে ২১ তলা থেকে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে, গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার সেঞ্চুরিয়ন পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হর্ষিত লাভানিয়ার বিয়ে হয়েছিল ২০২৪ সালে। দাম্পত্য বিরোধের কারণে গত ছয় মাস ধরে তিনি স্ত্রীর থেকে আলাদা থাকছিলেন। ভাড়া করা ফ্ল্যাটটিতে একাই বসবাস করতেন তিনি। ঘটনার দিন হর্ষিতের স্ত্রী তার ফ্ল্যাটে গিয়ে দরজায় ধাক্কা দেন। তবে স্ত্রীর সঙ্গে আবারও তর্ক-বিতর্ক হতে পারে, এমন আশঙ্কায় তিনি দরজা খুলতে চাননি।

তার স্ত্রী তাকে বাইরে আসতে বলেন এবং কথা বলার চেষ্টা করেন। কিন্তু হর্ষিত রাজি হননি। পরে দরজা খোলানোর জন্য তার স্ত্রী নিরাপত্তাকর্মীদের ডাকেন। এ সময় হর্ষিত ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচের তলায় যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।

আবাসিক কমপ্লেক্সের কয়েকজন সদস্য তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হর্ষিতের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে চলমান বিরোধের কারণে তিনি মানসিক চাপে ছিলেন।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ হর্ষিতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে এবং আবাসিক কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।

amardesh24.com

 

আরও পড়ুন