নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নরসিংদী ফিশিং মিলে আগুন দুই টেকনিশিয়ান দগ্ধ। বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত। ঐতিহ্যবাহী ‘টিকা লাগাউনে’ উৎসব উদযাপিত রাঙামাটিতে। ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ২১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারে ওঠে। পরীক্ষার প্রশ্নফাঁসে বিআরসি সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার। গ্রিন কার্ড লটারি ২০২৭ ডিভি লটারি কার্যক্রম পুনরায় শুরু করতে ট্রাম্পকে নির্দেশ। ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি বিচ্ছিন্ন। অস্থায়ী ও ভ্রাম্যমাণ খাবারের দোকান, রেস্তোরাঁ, বেকারি লাইসেন্স বাধ্যতামূলক। মহানগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্র পতি।

মহানগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন হবে।

আমারদেশ২৪ ডেস্ক।

রাজধানীতে প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ। বিসর্জন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে মহানগরীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এবার ঢাকা মহানগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন হবে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে ওয়াইজঘাট এলাকা।

মো. শহীদুল্লাহ বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশের ১৬ হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছেন। মহানগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জনের কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব স্থানের মধ্যে ওয়াইজঘাট এলাকায় সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে।

তিনি জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জনের কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রতিমাগুলো নির্ধারিত স্থানে রাখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শোভাযাত্রা শুরু হবে।

বিসর্জন ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), এসআরইউ, সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং এসআরবির সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরীতে এবার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাকি সময়েও নেতিবাচক কোনো ঘটনা ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় ঢাকা মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মো. শহীদুল্লাহ বলেন, সবাই যেন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজার কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার কার্যক্রম শেষ করার পুরো প্রক্রিয়ায় নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

amardesh24.com

 

আরও পড়ুন