নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নরসিংদী ফিশিং মিলে আগুন দুই টেকনিশিয়ান দগ্ধ। বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত। ঐতিহ্যবাহী ‘টিকা লাগাউনে’ উৎসব উদযাপিত রাঙামাটিতে। ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ২১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারে ওঠে। পরীক্ষার প্রশ্নফাঁসে বিআরসি সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার। গ্রিন কার্ড লটারি ২০২৭ ডিভি লটারি কার্যক্রম পুনরায় শুরু করতে ট্রাম্পকে নির্দেশ। ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি বিচ্ছিন্ন। অস্থায়ী ও ভ্রাম্যমাণ খাবারের দোকান, রেস্তোরাঁ, বেকারি লাইসেন্স বাধ্যতামূলক। মহানগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্র পতি।

ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি বিচ্ছিন্ন।

চট্টগ্রাম নগরীর থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি কুমিল্লার লাকসাম উপজেলার নাওঘাট (নাওটি) রেলস্টেশনের আজগরা এলাকায় লাইনচ্যুত হয়েছে।আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ অভিমুখে আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইন দিয়ে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার বলেন, কর্ণফুলী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তেমন কোনো হতাহতের খবর পাইনি আমরা। লাইনচ্যুত বগি উদ্ধারে রেসকিউ টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।

amardesh24.com

 

আরও পড়ুন