নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নরসিংদী ফিশিং মিলে আগুন দুই টেকনিশিয়ান দগ্ধ। বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত। ঐতিহ্যবাহী ‘টিকা লাগাউনে’ উৎসব উদযাপিত রাঙামাটিতে। ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ২১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারে ওঠে। পরীক্ষার প্রশ্নফাঁসে বিআরসি সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার। গ্রিন কার্ড লটারি ২০২৭ ডিভি লটারি কার্যক্রম পুনরায় শুরু করতে ট্রাম্পকে নির্দেশ। ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি বিচ্ছিন্ন। অস্থায়ী ও ভ্রাম্যমাণ খাবারের দোকান, রেস্তোরাঁ, বেকারি লাইসেন্স বাধ্যতামূলক। মহানগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্র পতি।

নরসিংদী ফিশিং মিলে আগুন দুই টেকনিশিয়ান দগ্ধ।

মাধবদীতে কালিবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বয়লার বিকল হওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফয়সাল ও রুবেল মিয়া নামে ২ টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

গতকাল বুধবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি (পিএফএম) জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দগ্ধ ২ টেকনিশিয়ানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বুধবার বিকেলে মিলটির বয়লার বিকল হয়ে যায়। পরে মিলমালিক ইকবাল হোসেন টেকনিশিয়ানদের ডেকে বয়লারটি মেরামতের চেষ্টা করেন। এ সময় বিকট শব্দের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে দাবি করেন তারা। আহতদের মধ্যে ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া বেশি দগ্ধ হন।

amardesh24.com

 

আরও পড়ুন