নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
অ্যাসিস্টও বায়ার্ন মিউনিখকে জয় এনে দিতে পারেনি। বাংলার সিনেমার কিংবদন্তি শাবানা সিনেমা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। তীব্র শারীরিক অসুস্থতার কারণে ভূমিমন্ত্রীকে বিএমএ হাসপাতালে। ২০ দেশের নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে কম্বোডিয়া সরকার। ৪ টি জাহাজে একযোগে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড। স্কালোনির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ডুবে ৬ জনের মৃত্যু। ঢাকাগামী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের ইঞ্জিন ও ৪টি বগি দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার। সাজেকে আটকে পড়া পর্যটকে নিরাপদে খাগড়াছড়ি পাঠানো হয়েছে। দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম: বাজুস।

প্রধান মন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী পদ ছাড়লেন : ইশরাক।

মন্ত্রিসভা থেকে প্রধান মন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। প্রধানমন্ত্রীর নির্দেশ একবাক্যে মেনে নিয়েছেন বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘প্রথমে শাস্তি মনে হয়েছিল কিন্তু সবার আগে তিনিই পরিষ্কার বুঝে ফেলেছিলেন যে একটি গণমাধ্যম ও কমন স্বার্থান্বেষী গোষ্ঠী আমার জন্য অত্যন্ত শক্তিশালী ও ক্ষতিকর একটি পরিকল্পনা সাজিয়ে রেখেছে। পুরো ছক তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে একটার পর একটা বিধ্বংসী প্রতিবেদন ও মিথ্যা প্রচারণা চালিয়ে আমার চরিত্র হনন করা হতো এবং আমাকে জনগণের তুমুল সমালোচনার মুখে ফেলা হতো।’

তিনি আরও বলেন, ‘আমার শুভাকাঙ্খী সিনিয়র নেতৃবৃন্দের সাথে দুরুত্ব তৈরি করে আমাকে একঘরে করে ফেলত। এমন পরিস্থিতি তৈরি করা হতো, যাতে হয়তো আমার রাজনৈতিক জীবনের ইতি টানতে হতো। একই চক্র অতীতে তার বিরুদ্ধে কী ভয়াবহ অন্যায় পরিকল্পনা করেছিল, সেটাও তিনি মনে করিয়ে দিয়েছিলেন।’

প্রধানমন্ত্রীর প্রতি নিজের অগাধ বিশ্বাসের কথা উল্লেখ করে ইশরাক বলেন, ‘আল্লাহর রহমতে দেশনায়ক তারেক রহমান আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহের চোখে দেখেন এবং সবসময় আমার জন্যে কোনটা ভালো সেটি চিন্তায় রাখেন। যার প্রমাণ আমি জীবনে বার বার পেয়েছি।’

শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি একটি কঠিন কাজ শুরু করতে গিয়েছিলাম। সেখান থেকে সূত্রপাত হওয়া এক ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে পাশ কাটিয়ে রক্ষা করতে পেরেছি।’

ফেসবুক পোস্টের শেষাংশে ইশরাক হোসেন বলেন, ‘এই কথাগুলো আমি কেবল একটা স্ট্যাটাস দেয়ার জন্য বলছি না। সবাই আমার কথাগুলো দেখবে। আমি শুধু অবাক হয়ে কয়েক দিন আগে বলা তার কথাগুলোর সঙ্গে আজকের পরিস্থিতি মিলিয়ে দেখছি।

amardesh24.com

 

আরও পড়ুন