নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

তীব্র শারীরিক অসুস্থতার কারণে ভূমিমন্ত্রীকে বিএমএ হাসপাতালে।

আমারদেশ২৪ ডেস্ক।

তীব্র শারীরিক অসুস্থতার কারণে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাঁকে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি বিএমইউ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভূমিমন্ত্রীকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানান।

সংসদ সদস্য শফিকুল হক মিলন জানান, সম্প্রতি চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গমন করেছিলেন ভূমিমন্ত্রী। সেখানে চিকিৎসকের পরামর্শে সেবনকৃত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনক হারে হ্রাস পায়। পরিস্থিতির কারণে তাঁকে কয়েক ব্যাগ রক্তও দিতে হয়।

তিনি আরও উল্লেখ করেন, দুই দিন আগে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও কর্মসূচিতে অংশ নেন ভূমিমন্ত্রী। ফলে তাঁর শরীরে মাত্রাতিরিক্ত চাপ সৃষ্টি হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, গত বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করলে মন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দিনভর তাঁকে হাসপাতালের কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয় এবং রক্তশূন্যতা কাটাতে রক্ত প্রদান করা হয়। পরবর্তীতে অধিকতর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন