নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

অ্যাসিস্টও বায়ার্ন মিউনিখকে জয় এনে দিতে পারেনি।

স্পোর্টস ডেস্ক।

অ্যাসিস্টও বায়ার্ন মিউনিখকে জয় এনে দিতে পারেনি।উল্টো জাতীয় দল সতীর্থ ডেকলান রাইসের গোলে সমতায় ফিরেছে আর্সেনাল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপের দুই পরাশক্তি বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের লড়াই শেষ হয়েছে ২-২ গোলে।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ৮১ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বায়ার্ন। শেষদিকে আর্সেনালের হয়ে সমতাসূচক গোলটি করেন রাইস। এতে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্নকে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করে গানাররা।

জার্মানিতে আর্সেনালের ম্যাচ শুরু হয়েছিল অস্বস্তি দিয়ে। ম্যাচের মাত্র ১০ মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন বুকায়ো সাকা। পাস দেওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে যান তিনি। এরপর হাঁটু চেপে ধরে মাঠ ছাড়েন এই ইংলিশ ফুটবলার। সেই ধাক্কা সামলে ২৫ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের লম্বা পাস ধরে দ্রুত এগিয়ে গিয়ে কোণাকুণি শটে ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন এবেরেচি এজে। শুরুতে অফসাইডের পতাকা উঠলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় গোলের সিদ্ধান্ত দেওয়া হয়।

৩৫ মিনিটে সমতায় ফেরে বায়ার্ন। মাঝমাঠ থেকে লম্বা থ্রু পাসে ডেভিসকে খুঁজে নেন কেইন। বাঁ দিক দিয়ে দৌড়ে গিয়ে আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়াকে ডান পায়ের নিয়ন্ত্রিত শটে পরাস্ত করেন কানাডিয়ান ফুটবলার আলফোনসো ডেভিস।

দ্বিতীয়ার্ধে জুরিয়েন টিম্বারের উঁচু করে রাখা হাতে কেইনের শট লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ৬১ মিনিটে স্পটকিক থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৫৮তম গোলটি করেন ইংল্যান্ড অধিনায়ক।

আর্সেনালের বিপক্ষে ক্যারিয়ারের ২৩ ম্যাচে এটি কেইনের ১৬তম গোল। ২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত প্রতিটি মৌসুমেই লন্ডনের ক্লাবটির বিপক্ষে গোল করেছিলেন তিনি। এর বেশির ভাগই ছিল টটেনহাম হটস্পারের হয়ে খেলার সময়। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন কেইন। প্রতিযোগিতাটিতে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড এখনো ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। ২০১৭ ও ২০১৮ সালে এই কীর্তি গড়েছিলেন পর্তুগিজ তারকা। সেই রেকর্ড স্পর্শ করতে কেইনকে পরের ম্যাচেও গোল করতে হবে।

তবে বায়ার্নের এই ইংলিশ তারকার স্বস্তি কেড়ে নেন জাতীয় দল সতীর্থ ডেকলান রাইস। স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে ৮২ মিনিটে ভিক্টর গিয়োকেরেসের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর গোল করেন ইংলিশ এই মিডফিল্ডার। তাঁর গোলে ২-২ সমতায় ম্যাচ শেষ করে আর্সেনাল।

amardesh24.com

 

আরও পড়ুন