নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

জামায়াতে ইসলামীর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের গভীর যোগসাজশ : রিজভী।

জামায়াতে ইসলামীর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের গভীর যোগসাজশ ও সম্পর্ক রয়েছে এবং তা এখন দিবালোকের মতো স্পষ্ট ও প্রমাণিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

এ সময় জামায়াতের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, “আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সময় অপপ্রচার চালাচ্ছে জামায়াত। মূলত আওয়ামী লীগ একটি অপপ্রচারে লিপ্ত রাজনৈতিক দল, আর তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়ে একই ধরনের আচরণ করে যাচ্ছে।”

শারদীয় দুর্গাপূজা উদযাপনের সার্বিক পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বর্তমান সরকারের আন্তরিক সদিচ্ছা ও প্রশাসনিক নিষ্ঠার ফলেই দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, দেশের কোনো মানুষ যেন অর্থাভাব বা চিকিৎসাবঞ্চিত হয়ে মৃত্যুবরণ না করে, সে বিষয়ে বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সচেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে এই সচেতনতামূলক কর্মসূচিতে সাধারণ পথচারী ও এলাকাবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধে নানা দিকনির্দেশনা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন