নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

স্বর্ণমন্দিরে প্রার্থনা করতে দেখা গেছে সাইফ আলী কন্য সারাকে।

বিনোদন ডেস্ক।

ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রার্থনা করতে দেখা গেছে বলিউড অভিনেত্রী সারা আলি খান ও অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। এ সময় আবেগাপ্লুত হয়ে সারাকে কাঁদতেও দেখা যায়।

তাদের মন্দির দর্শনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, প্রার্থনার সময় সারার চোখে পানি আসার ভিডিওটি নজর কেড়েছে নেটিজেনদের। মুক্তির অপেক্ষায় থাকা সারা ও আয়ুষ্মান অভিনীত সিনেমা ‘উড়তা তীর’-এর প্রচারের ব্যস্ততার মধ্যেই দশমীর দিনে আশীর্বাদ নিতে অমৃতসরের স্বর্ণমন্দিরে যান এই দুই তারকা। সেখানে দরবার সাহিবে প্রার্থনারত অবস্থায় তাদের বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে।

স্বর্ণমন্দিরে আয়ুষ্মানের সঙ্গে তোলা একটি ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সারা। ছবিতে দুজনকেই সাদা পোশাকে দেখা যায়। এ সময় সারার মাথায় ছিল ওড়না। দুজনকে হাত জোড় করে প্রার্থনা করতেও দেখা যায়।

ছবিটির সঙ্গে সারা লেখেন, ‘শুভ দশেরা। সবার জীবনে ভালোবাসা, সৌভাগ্য ও হাসি ছড়িয়ে পড়ুক।’ এভাবেই অনুসারীদের উৎসবের শুভেচ্ছা জানান তিনি।

ছবিতে দুজনের শান্ত মুহূর্ত ধরা পড়লেও, তাদের মন্দির দর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দরবার সাহিবে প্রার্থনার সময় সারাকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়।

আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘উড়তা তীর’ সিনেমাটির। এর আগে ছবিটির মুক্তির তারিখ ৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল। পরে তা পিছিয়ে দেওয়া হয়।

আকাশ এ কৌশিক পরিচালিত সিনেমাটির মাধ্যমে পরিচালনায় অভিষেক হচ্ছে তার। এতে সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আরও রয়েছেন রাহুল বোস, রাম কাপুর, সুহেল নায়ার, গুলশান গ্রোভার, মুকুল দেব, রঘুবীর যাদব, ব্রিজেন্দ্র কালা, সন্দীপ আনন্দ, সুপ্রিয়া পিলগাঁওকর ও স্মিতা তাম্বে।

‘উড়তা তীর’ প্রযোজনা করেছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা, গুনীত মঙ্গা কাপুর ও আচিন জৈন। সিনেমাটির মধ্য দিয়ে ধর্মা প্রোডাকশনস ও শিখ্যা এন্টারটেইনমেন্টের মধ্যে আরও একটি যৌথ কাজের সূচনা হচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন