নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
জুমআতে নবী করিম (সা.)-এর প্রতি দরুদ পাঠের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। টেস্টের তৃতীয় দিনে বল হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। সাংস্কৃতিক প্রতিনিধিদলকে পাকিস্তান হাউসে সংবর্ধনা দেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত। ইউক্রেন শহরে হামলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৩ লাখ মানুষ। জ্বালানি তেলের দাম বেড়ে ১১৫ ডলার অতিক্রম করেছে। শরীর থেকে রক্ত বের হলে অজু বহাল থাকে কিনা। ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী জাপান সফর শেষে ঢাকা ফেরার সময় বিমান উড্ডয়নে সমস্য দেখা গেছে। প্রধানমন্ত্রী বিমান উড্ডয়নে বিলম্ব।

প্রধানমন্ত্রী জাপান সফর শেষে ঢাকা ফেরার সময় বিমান উড্ডয়নে সমস্য দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান ত্যাগ করে ঢাকা ফেরার সময় বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীরের সই করা অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে। অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।

তদন্ত কমিটিকে ফ্লাইটে দেখা দেওয়া কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করতে বলা হয়েছে। পাশাপাশি উড্ডয়নের উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা এবং ত্রুটির কারণে ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী প্রভাব পড়েছে, তা নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার প্রস্তুতিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

amardesh24.com

 

আরও পড়ুন