নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
জুমআতে নবী করিম (সা.)-এর প্রতি দরুদ পাঠের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। টেস্টের তৃতীয় দিনে বল হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। সাংস্কৃতিক প্রতিনিধিদলকে পাকিস্তান হাউসে সংবর্ধনা দেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত। ইউক্রেন শহরে হামলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৩ লাখ মানুষ। জ্বালানি তেলের দাম বেড়ে ১১৫ ডলার অতিক্রম করেছে। শরীর থেকে রক্ত বের হলে অজু বহাল থাকে কিনা। ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী জাপান সফর শেষে ঢাকা ফেরার সময় বিমান উড্ডয়নে সমস্য দেখা গেছে। প্রধানমন্ত্রী বিমান উড্ডয়নে বিলম্ব।

টেস্টের তৃতীয় দিনে বল হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ।

রাজধানীর মিরপুর টেস্টের তৃতীয় দিনে বল হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ, স্পিনার নাঈম ইসলামের ঘূর্ণিতে ২৪৫ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস, ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।

৩৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন নাঈম। এর মধ্য দিয়ে বাংলাদেশের দশম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

নাঈমের বোলিং তোপে শেষ ১১ রানের মধ্যেই ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে তিনটি উইকেট নিয়েছেন নাঈম, অন্যটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে অর্ধশতকের দেখা পেয়েছেন জন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল। ক্যাম্পবেল করেছেন ৫৪ রান, আর চন্দরপলের ব্যাট থেকে এসেছে ৫৬ রান। এ ছাড়া জাস্টিন গ্রিভস ৪৬ রান করেন। অধিনায়ক রোস্টন চেজ ৪৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাদমান ইসলামের সেঞ্চুরিতে বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে পরবর্তী সময়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২৭২ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

amardesh24.com

 

আরও পড়ুন