নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গানাররা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে। ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৩ দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ। বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে: বিজিবি। অস্থায়ী ফটক ভেঙে বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। মির্জা ফয়সল আমীন- এলিজাজামান শপথ গ্রহণ কাল।

বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে: বিজিবি।

আমারদেশ২৪ ডেস্ক।

মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

গতকাল রোববার দিবাগত রাতে পরিচালিত এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি গাঁজা, ৭৫ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার টাকা।

আজ সোমবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ধলা বিওপির একটি টহল দল ধলার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা।

অন্যদিকে, কাজিপুর বিওপির অপর একটি টহল দল মথুরাপুর রিফুজি পাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসব পণ্যের সিজার মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

amardesh24.com

 

আরও পড়ুন