নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গানাররা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে। ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৩ দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ। বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে: বিজিবি। অস্থায়ী ফটক ভেঙে বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। মির্জা ফয়সল আমীন- এলিজাজামান শপথ গ্রহণ কাল।

৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী।

মহানগরীতে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক চিহ্নিত মাদক কারবারিসহ আরও দুই-৩ জন পালিয়ে যায়।

আজ সোমবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে রোববার (০১ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মহানগরীর উপশহর এলাকার সেক্টর-২, হোল্ডিং নম্বর-৪৯-এর একটি টিনশেড ঘরে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল এই অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পবা থানার বাগধানী গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. সজিব (২৭) এবং গোদাগাড়ী থানার পালপুর ধরমপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. রায়হান (২০)। এছাড়া পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজপাড়া থানার লক্ষ্মীপুর ডিঙ্গাডোবা এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মো. বিপ্লব আলী (৩৯)-এর নাম জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তার সজিবের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের একটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

জেএইচআর

আরও পড়ুন