নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গানাররা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে। ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৩ দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ। বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে: বিজিবি। অস্থায়ী ফটক ভেঙে বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। মির্জা ফয়সল আমীন- এলিজাজামান শপথ গ্রহণ কাল।

দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে।

স্পোর্টস ডেস্ক।

সাফ চ্যাম্পিয়নশিপ, উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের, বাংলাদেশের প্রথম ম্যাচের এই প্রতিপক্ষ দল আজ সোমবার ২ নভেম্বর দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে।

এবারের সাফে স্বাগতিক বাংলাদেশসহ ৬ দেশ অংশগ্রহণ করবে। নেপাল ফিফার নিষেধাজ্ঞায় থাকায় এবার সাফ টুর্নামেন্টে নেই। সফরকারী দেশগুলোর মধ্যে ভুটানই সবার আগে আজ ঢাকায় এসে পৌছেছে। ৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে মূলত সাফ টুর্নামেন্ট শুরু হবে। দুই দলেরই আগামীকাল আসার কথা রয়েছে।

ভুটান আজ আসলেও কোনো অনুশীলন সেশন রাখেনি। আগামীকাল তারা মাঠে ঘাম ঝরাবে। বাংলাদেশ দল আজ বিকেলে জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করবে। আগামীকাল জাতীয় স্টেডিয়াম সাফের ম্যাচ কমিশনারের তত্ত্ববধায়নে যাবে। ফলে বাংলাদেশ দলকে কাল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করতে হবে।

amardesh24.com

 

আরও পড়ুন