নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গানাররা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে। ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৩ দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ। বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে: বিজিবি। অস্থায়ী ফটক ভেঙে বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। মির্জা ফয়সল আমীন- এলিজাজামান শপথ গ্রহণ কাল।

ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক।

ড্র পর জয়ে ফেরার অপেক্ষায় ছিল ইন্টার মায়ামি। এমন ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। দুর্দান্ত এক অ্যাসিস্টের সঙ্গে গোলও করেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এতেই নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

আজ সোববার ভোরে নিউ ইংল্যান্ডের মাঠে শুরুতে পিছিয়ে পড়েছিল মায়ামি। ম্যাচের ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ১৬ মিনিট পরই মেসির অ্যাসিস্টে সমতায় ফেরে মায়ামি। ম্যাচের ৬৯ মিনিটে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বক্সে ঢুকে পড়েন মেসি। এরপর সতীর্থের বাতাসে ভাসানো নিখুঁত ক্রসে হেড করে বল বাড়িয়ে দেন ডান পাশে থাকা জার্মান বারতারামের উদ্দেশে। কাছ থেকে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি তিনি। মেসির দুর্দান্ত গোলে জয় ইন্টার মায়ামির, হেডে অ্যাসিস্টও করলেন।

এরপর ম্যাচের ৮৩ মিনিটে তিন ডিফেন্ডারের বাধা পেরিয়ে দুর্দান্ত এক গোল করেন মেসি। বক্সের বাইরে দুই ডিফেন্ডার তাকে ঘিরে ধরে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

কিন্তু ড্রিবলিংয়ে তাদের সামলে বক্সের সামনে সতীর্থকে পাস দেন মেসি। সতীর্থ বল নিয়ন্ত্রণে নিয়ে ছোট পাসে আবার ফিরিয়ে দেন তার কাছে। এরপর বক্সে ঢুকে বাঁ পায়ের নিচু শটে গোলরক্ষক টার্নারকে পরাস্ত করেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

amardesh24.com

 

আরও পড়ুন