নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বাংলাদেশি কর্মীদের জন্য ১২টি দেশে বহির্গমন ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে নতুন শর্ত। প্রায় ১২০ কোটি টাকার অনুদান দেওয়ার পরিকল্পনা করছে জাপান। মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে মানুষের সাথে প্রতারণা। ত্রিপুরা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের ওপর হামলা করেছে : স্হানীয় বাসিন্দারা। ঢাকায় সিনেমার চিএনায়িকা পরীমনির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নির্ধারিত আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। ওয়াসিম আকরাম হত্যা মামলার আসামি জিয়া রনি এনসিপি নেতা। নাগেশ্বরীতে ১১,৭০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার।

ঢাকায় সিনেমার চিএনায়িকা পরীমনির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা।

বিনোদন ডেস্ক।

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ আদেশের পর বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে মামলাটি ঘিরে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।পরোয়ানা জারির বিষয়ে পরীমনি বলেন, বৃহস্পতিবার আদালতে যাবেন। যেহেতু পরোয়ানা জারি হয়ে গেছে, তাই এ ছাড়া তাঁর আর কিছু করার নেই।

মামলার কারণে জীবনের বিভিন্ন ক্ষেত্রে চাপের মুখে পড়ছেন বলেও অভিযোগ করেন পরীমনি। তাঁর ভাষ্য, এ পরিস্থিতি তাঁর জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। মামলার তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, তদন্ত যথাযথভাবে হওয়া প্রয়োজন। এভাবে মামলাটি কত দিন চলবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এদিন বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করে। অন্যদিকে, পরীমনির আইনজীবী সময় চেয়ে আবেদন করেন।

এর আগে ২০২৫ সালের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। সেদিনও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ২০২৪ সালে পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন দেন। তবে অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনি ও জিমিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। ওই বছরের ২৫ জুন তাঁরা আদালতে হাজির হয়ে জামিন পান।

২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিনের পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে মামলাটি করেন। অন্য ২ আসামি হলেন পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

মামলার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ দাবি করেন, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরীমনি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে গিয়ে অ্যালকোহল পান করেন। এ সময় ক্লাবের ভেতরে তাঁদের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। আদালতে এসব অভিযোগের বিচার চলছে।

amardesh24.com

 

আরও পড়ুন