নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে বলে দাবি করছেন: এনসিপি নাহিদ। রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক পুলিশ কনস্টেবলকে মারধর। বাংলাদেশ কোস্ট গার্ডের মোট ৫টি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। ফ্যাসিবাদী ও গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগকে দেশের মানুষ চাইনা: স্বরাষ্ট্র মন্ত্রী। তাপদাহের মতো মারাত্মক জলবায়ু ঝুঁকির মধ্যে বসবাস করছেন।

তাপদাহের মতো মারাত্মক জলবায়ু ঝুঁকির মধ্যে বসবাস করছেন।

৯ কোটি বলপূর্বক বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও চরম তাপদাহের মতো মারাত্মক জলবায়ু ঝুঁকির মধ্যে বসবাস করছেন, আসন্ন কপ৩১ জলবায়ু সম্মেলনের আজ শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ উদ্বেগজনক তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য জরুরি ভিত্তিতে অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের আগে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিশ্বের মোট বাস্তুচ্যুত মানুষের প্রায় তিন-চতুর্থাংশই আফগানিস্তান ও বাংলাদেশের মতো তীব্র জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে বসবাস করছেন। এতে সংঘাত, বাস্তুচ্যুতি ও জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাবের ভয়াবহ চিত্র উঠে এসেছে।

ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার (অপারেশন্স) অ্যান্টন লেইস গার্সিয়া বলেন, সংঘাতকবলিত ও ভঙ্গুর এলাকাগুলোতে জলবায়ু অভিযোজন কেবল একটি উন্নয়নমূলক কাজ নয়, বরং মানুষের বেঁচে থাকার মূল শর্ত। যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক সেই জায়গাগুলোতে জলবায়ু অর্থায়ন পৌঁছানো জরুরি।

amardesh24.com

 

আরও পড়ুন