নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে বলে দাবি করছেন: এনসিপি নাহিদ। রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক পুলিশ কনস্টেবলকে মারধর। বাংলাদেশ কোস্ট গার্ডের মোট ৫টি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। ফ্যাসিবাদী ও গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগকে দেশের মানুষ চাইনা: স্বরাষ্ট্র মন্ত্রী। তাপদাহের মতো মারাত্মক জলবায়ু ঝুঁকির মধ্যে বসবাস করছেন।

ফ্যাসিবাদী ও গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগকে দেশের মানুষ চাইনা: স্বরাষ্ট্র মন্ত্রী।

স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগকে দেশের মানুষ আর রাজনীতি করার সুযোগ দেবে না, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ যারা মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতন চালানোর পরও ক্ষমা চায়নি কিংবা অনুশোচনা প্রকাশ করেনি, তাদের এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না, জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম ২ দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং গণ-অভ্যুত্থানের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দেশের পক্ষে ও ইসলামের পক্ষে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এসব আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে গত ১৬-১৭ বছরে প্রায় তিন হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। নিজেও গুমের শিকার হয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর রহমতে এবং মানুষের দোয়ায় তিনি বেঁচে আছেন। এ সময়ে প্রায় সাত হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন। লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে নিপীড়নের শিকার হয়েছেন।

amardesh24.com

 

আরও পড়ুন