সরকার নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে (এনসিপি)। আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে হলে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, জনগণের রায় উপেক্ষা করে গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়।
আজ শুক্রবার সকালে গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এনসিপির জেলা শাখার উদ্যোগে আয়োজিত আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় নাহিদ জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় প্রস্তুতি জোরদার করছে এনসিপি। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও কাজ শুরু হয়েছে। এ নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি।
সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। একই সঙ্গে জনগণের অধিকার ও গণরায়ের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান তিনি।
এনসিপির জেলা সমন্বয়ক খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব রাহাদ ইবনে শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন।
সভায় দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
amardesh24.com









