নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে বলে দাবি করছেন: এনসিপি নাহিদ। রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক পুলিশ কনস্টেবলকে মারধর। বাংলাদেশ কোস্ট গার্ডের মোট ৫টি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। ফ্যাসিবাদী ও গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগকে দেশের মানুষ চাইনা: স্বরাষ্ট্র মন্ত্রী। তাপদাহের মতো মারাত্মক জলবায়ু ঝুঁকির মধ্যে বসবাস করছেন।

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক পুলিশ কনস্টেবলকে মারধর।

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক পুলিশ কনস্টেবলকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার  রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। তিনি দীর্ঘদিন ধরে মাসাবো এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। কয়েক দিন আগে শাহাদাত ও এমদাদুল নামে দুই মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেন তিনি। এরপর মাদক ব্যবসায়ী শাহাদাতের ছোট ভাই শাহজালাল বেশ কয়েক দিন ধরে আবুল কালামকে হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন বিলে নিয়ে যান। সেখানে শাহজালালসহ ১০ থেকে ১৫ জন মিলে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সদস্যের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

amardesh24.com

 

আরও পড়ুন