আন্তর্জাতিক ডেস্ক।
এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করেন এরদোয়ান দম্পতি।
নৈশভোজে উপস্থিত বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।
amardesh24.com









