নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

৩০ ক্যারেটের নেকলেসে আয়াতুল কুরসি : কারিনাকে ক্ষমা চাইতে বললেন: কংগ্রেস।

৩০ ক্যারেটের পান্নার নেকলেস। সেই নেকলেসে খোদাই করা পবিত্র কোরআনের আয়াতুল কুরসি, আর এই গয়না ঘিরেই বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান, এবার অভিনেত্রী ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেেসর প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার এই আইনি নোটিশ পাঠানো হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয় এমনভাবে তা উপস্থাপন না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে।

বিতর্কের সূত্রপাত কারিনার দীপাবলির সাজের ছবি প্রকাশের পর। উৎসব উপলক্ষে জয়পুরের ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান ও পাগড়ি পরেছিলেন অভিনেত্রী। তার গলায় ছিল বিশেষ নকশার পান্নার নেকলেস, যাতে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি।

কারিনার এই সাজের স্টাইলিং করেন রিয়া কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, গয়নাটি ভোপালের সাবেক নবাব পরিবারের উত্তরাধিকারসূত্রে পাওয়া। প্রায় ২০০ বছরের পুরোনো রাজকীয় অলংকারের পাশাপাশি কারিনা পরেছিলেন ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে খোদাই করা রয়েছে আয়াতুল কুরসি।

গয়নাটির সঙ্গে কারিনার পারিবারিক সম্পর্কও রয়েছে। তার স্বামী সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে। তার মাধ্যমেই গয়নাটি পতৌদি পরিবারের উত্তরাধিকার হিসেবে এসেছে বলে জানানো হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন