নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ইসরায়েলে মাঝারি ধরণের ভূমিকম্প।

আন্তর্জাতিক ডেস্ক।

ইলাত এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় কাছের রামোন বিমানবন্দর। ভূমিকম্পের ঘটনায় কেউ আহত না হলেও বিমানবন্দরের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল সকালে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিশরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়, ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠ থেকে আট কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কম্পনে রামোন বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে গেছে।এদিকে, ইলাত ও আরাভা অঞ্চলের আশপাশের শহরগুলোর বাসিন্দাদের বিভিন্ন স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশ দেয় হোম ফ্রন্ট কমান্ড।

ভূমিকম্পের পর নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামো পরিদর্শন ও পরীক্ষা চালানোর কথা জানিয়ে সাময়িকভাবে বিমানবন্দরটি বন্ধ করে দেয় ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ।

পরে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, পরিদর্শন ও অবকাঠামো পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরপর রামোন বিমানবন্দরে পূর্ণাঙ্গ কার্যক্রম আবার চালু করা হয়েছে।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড বুধবার জানিয়েছে, ২০২৭ সালকে ইতোমধ্যে ‘ভূমিকম্প প্রস্তুতির বছর’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় দেশের অভ্যন্তরীণ প্রস্তুতি আরও জোরদার করতে একটি বিস্তৃত জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কমান্ডটি।

বিবৃতিতে বলা হয়, ‘২০২৭ সালকে ভূমিকম্প প্রস্তুতির বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময়ে কমান্ডের নেতৃত্বে ধারাবাহিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হবে, যার সমাপ্তি ঘটবে একটি বড় জাতীয় মহড়ার মধ্য দিয়ে।

amardesh24.com

 

আরও পড়ুন