স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতি এখন সর্বগ্রাসী রূপ নিয়েছে, রাজনীতির পরিবেশ ও চর্চা ঠিক হলে দেশের পরিস্থিতিও ঠিক হয়ে যাবে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, দেশে বিপুলসংখ্যক মানুষ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এর দায় রাজনীতিবিদদেরই নিতে হবে। এ জন্য অন্য কেউ দায়ী নন। আমলাদের দোষারোপ করা হলেও তারা রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন।
তিনি আরও বলেন, ১৯৭০ ও ১৯৮০-এর দশকে আমলাদের ক্ষমতা বেশি ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের ক্ষমতা কমে এসেছে।
amardesh24.com









