নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

পদ্মা নদীতে ২৩ কেজি ওজনের কাতলা মাছের দাম ৫৫ হাজারে।

পদ্মা নদীতে জেলে লুৎফর হালদারের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের ১টি কাতল মাছ, মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়ার ৩ ও ৪ নং ফেরিঘাটের মাঝনদীতে জেলের চাপ জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, ভোরে জেলে লুৎফর হালদার মাছটি তার দোকানে নিয়ে আসেন।

পরে নিলামের মাধ্যমে দৌলতদিয়া মাছবাজারের রেজাউলের আড়ত থেকে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কেনা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন