নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদেরও যথেষ্ট নয়।

নিজস্ব প্রতিবেদক। 

সড়ক দুঘটনায় প্রাণহানি কমাতে শুধু চালকদের সচেতনতা বাড়ানো যথেষ্ট নয়। এ জন্য প্রয়োজন কার্যকর সড়ক নিরাপত্তা আইন, জবাবদিহি নিশ্চিত করা এবং সমন্বিত সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়ন। সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সভাকক্ষে আয়োজিত এক তরুণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা আহ্ছানিয়া মিশন এ কর্মশালার আয়োজন করে। এতে সড়ক নিরাপত্তা আইন এবং সেইফ সিস্টেম এপ্রোচের প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় সড়ক নিরাপত্তা বিষয়ে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকদের সচেতনতা বাড়ালে চলবে না, সড়ক ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর, যুগোপযোগী ও জবাবদিহিমূলক সড়ক নিরাপত্তা আইন প্রয়োজন।

তিনি আরও বলেন, আইনের যথাযথ প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে সড়কে প্রাণহানি কমাতে হবে। সড়ক নিরাপত্তা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সড়ক ব্যবহারকারীদের সম্মিলিত দায়িত্ব।

সেইফ সিস্টেম এপ্রোচের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে সেশন পরিচালনা করেন নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি। তিনি বলেন, সড়ক দুর্ঘটনাকে কেবল চালকের ভুল হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। দুর্ঘটনার পেছনে সড়কের নকশা, যানবাহনের অবস্থা, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন প্রয়োগসহ বিভিন্ন বিষয় জড়িত।

amardesh24.com

 

আরও পড়ুন