নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সৌদী আরবে আইসসহ ৫ বাংলাদেশি গ্রেপ্তার।

আন্তর্জাতিক ডেস্ক।

আরবের অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। তাদের কাছ থেকে মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে, যা স্থানীয়ভাবে ‘সাবু’ নামে পরিচিত।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় সৌদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আটক বাংলাদেশিদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

একই পোস্টে মাদক চোরাচালান বা এ ধরনের অপরাধের কোনো তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে

অত্যন্ত শক্তিশালী আসক্তি সৃষ্টিকারী মাদক। এটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে। বিশ্বজুড়ে মাদকটি ‘আইস’ নামেও পরিচিত।

amardesh24.com

 

আরও পড়ুন