নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চসিকের অভিযানে বহদ্দারহাট ফুটপাতের ২ শতার্ধিক দোকান উচ্ছেদ।

চসিকের অভিযানে বহদ্দারহাট এলাকার ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ।চট্রগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন, বহদ্দারহাট এলাকায় আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর)  ফুটপাতের অবৈধ দোকান ও স্হাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে নগরীর বহদ্দারহাট অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে প্রায় দুই শতাধিক দোকান ও স্হাপনা উচ্ছেদ করে ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়। জনস্বার্থে নগরের ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা- কর্মচারী ও চান্দগাঁও থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

amardesh24.com

 

আরও পড়ুন