নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
স্বৈরাচারের দোসর,প্রতারক জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা। দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর সুযোগ তৈরি হবে। যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। জমির বিরোধে দোকানে হামলা নগট টাকাসহ লুট। রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার। গাজীপুরের বিভিন্ন এলাকায় আরও ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ। যাত্রীবাহী প্রমোদতরীতে বড় আকারের ট্যাংকারের ধাক্কা লেগেছে। কষ্টিপাথরের মূর্তি ও মূর্তির খণ্ডাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড।

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল প্রত্যাহার: ফেডারেল এভিয়েশন।

আন্তর্জাতিক ডেস্ক।

বিমান চলাচল বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রোর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৩৬ মিনিটে রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেওয়ার পর  রাত ৮টা ১৫ মিনিটে আবার আকাশসীমা খুলে দেওয়া হয়। অর্থাৎ, প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় পর দেশটির আকাশসীমায় বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।

হোয়াইট হাউজ থেকে দেওয়া এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা আবার খুলে দেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, বিমান চলাচল নিয়ন্ত্রণের কেন্দ্রগুলো এবং সংশ্লিষ্ট কার্যক্রম আবার সচল হয়েছে।

তবে আকাশসীমা খুলে গেলেই সব ফ্লাইট দ্রুত স্বাভাবিক সূচিতে ফিরবে না বলে সতর্ক করেন তিনি। ডাফির ভাষ্য, বিকেলে বিমান চলাচলে যে বিঘ্ন ঘটেছে, তার প্রভাব কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।

তিনি বলেন, এই পরিস্থিতির প্রভাব এক ফ্লাইট থেকে অন্য ফ্লাইটে ছড়িয়ে পড়বে। তাই চলতি সপ্তাহান্তের ফ্লাইটগুলোর পরিস্থিতিও পর্যালোচনা করা হচ্ছে, যাতে যত দ্রুত সম্ভব বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়।

amardesh24.com

 

আরও পড়ুন