নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
স্বৈরাচারের দোসর,প্রতারক জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা। দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর সুযোগ তৈরি হবে। যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। জমির বিরোধে দোকানে হামলা নগট টাকাসহ লুট। রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার। গাজীপুরের বিভিন্ন এলাকায় আরও ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ। যাত্রীবাহী প্রমোদতরীতে বড় আকারের ট্যাংকারের ধাক্কা লেগেছে। কষ্টিপাথরের মূর্তি ও মূর্তির খণ্ডাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড।

যাত্রীবাহী প্রমোদতরীতে বড় আকারের ট্যাংকারের ধাক্কা লেগেছে।

আন্তর্জাতিক ডেস্ক।

মিসিসিপি নদীতে নোঙর করা একটি যাত্রীবাহী প্রমোদতরীতে বড় আকারের ট্যাংকারের ধাক্কা লেগেছে। এতে ভারসাম্য হারিয়ে একদিকে কাত হয়ে আংশিকভাবে পানিতে ডুবে যায় প্রমোদতরীটি।

দুর্ঘটনার পর জাহাজে থাকা যাত্রী ও ক্রুদের উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৩২ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন শহরটির মেয়র।

নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ‘আটলান্টিক অ্যাসফল্ট’ নামের একটি ট্যাংকার ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্রমোদতরীটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার সময় প্রমোদতরীটিতে ১২৯ জন যাত্রী ছিলেন। পাশাপাশি জাহাজে কর্মরত ক্রু সদস্যরাও অবস্থান করছিলেন। সংঘর্ষের পরপরই তাঁদের নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার অভিযান শুরু হয়।

নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো সংবাদ সম্মেলনে জানান, প্রমোদতরীতে থাকা সব যাত্রী ও ক্রুর অবস্থান নিশ্চিত করা হয়েছে। তাঁদের মধ্যে ৩২ জনকে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কারও আঘাত গুরুতর বলে জানা যায়নি।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে মেয়র বলেন, ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রমোদতরীটিকে আঘাত করে। সে সময় জাহাজটি নদীর ঘাটে বাঁধা ছিল এবং যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই ট্যাংকারের ধাক্কায় প্রমোদতরীটি পানিতে ডুবতে শুরু করে। একপর্যায়ে সেটি একদিকে কাত হয়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার ভিডিওতে দুই জাহাজের আকারের পার্থক্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিশাল ট্যাংকারটি সরাসরি প্রমোদতরীতে আঘাত করলে জাহাজটির ধাতব কাঠামো ও কাচের বিভিন্ন অংশ ভেঙে যায়।

সংঘর্ষের পর লাইফ জ্যাকেট পরা ১২ জনের বেশি যাত্রীকে নদী থেকে উদ্ধার করে আশপাশের নৌযানে তোলা হয়। সে সময় মিসিসিপি নদীর পানির তাপমাত্রা ছিল প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস। উদ্ধারকাজ চলাকালে কয়েকজন যাত্রীকে প্রমোদতরীর রেলিং ধরে থাকতে দেখা যায়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী জেমি হলফোর্ড স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। মাত্র ১৫ মিনিটের মধ্যেই প্রমোদতরীটি উল্টে যায়।

খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযানে অংশ নেন বন্দরের পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও জরুরি চিকিৎসাসেবার কর্মীরা। তাঁরা নদীতে থাকা যাত্রীদের উদ্ধার করার পাশাপাশি আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

amardesh24.com

 

আরও পড়ুন